পরাণ বঁধুয়া - 3

  • 3.7k
  • 1.7k

পরাণ বঁধুয়াপর্ব - ৩শর্মি বলে, এখন রুমু ফিরে এসেছে বাড়িতে। বাবলি ওষুধ খেয়ে শুয়েছে। তাই ও ছুটে এসেছে এখানে। উজাড় করে বলতে থাকে, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত কত কথা। স্বপনবাবু তো বটেই, বৌরাও অনেক গল্প জানে। সকলের দীর্ঘশ্বাসে বাতাস ভারি হয়ে যায়। ছেলে মেয়েরা বাড়ি ছিল না। তাই কথাটা এদের মধ্যেই থেকে গেল। সন্ধ্যায় দাদাবৌদির সঙ্গে রুমুকে নিয়ে বাবলি এল দেখা করতে। বাড়ির বড়দের সমস্ত বাৎসল্য গিয়ে পড়ল ভাগ্যতাড়িত মেয়েটির উপর। আদর যত্নের অবধি রইল না। এত আদর কেন ওর প্রতি, সত্যি না জানলেও রুমুরও অবাক লাগল না। মামা মামীর রাজকন্যা রুমু ধরে নিয়েছে মামীর বাপের বাড়িতে এত বছরে ওর