সীমান্তের অতন্দ্র প্রহরী - 3

  • 2.2k
  • 923

রবিরা ল্যাব অ্যাসিস্ট্যান্টের দেওয়া ঠিকানায় গিয়ে ল্যাবটা খুঁজে বের করল।  সেখানে থাকা অ্যাসিস্ট্যান্ট বললো, এই পরীক্ষা গুলো করতে তিন , চার দিন সময় লাগবে রক্তের স্যাম্পল নিতে ।  তারপর সব টেস্টের রিপোর্ট আসতে ষোলো ,সতেরো দিন লাগবে। রবি প্রতিটি কথা নিজের ডায়রিতে যত্ন করে লিখে নিল।  ষোলো থেকে সতেরো  দিন! কিন্তু মেয়ের সুস্থতার জন্য এছাড়া আর কোনো পথ নেই।  রবির মনে দুশ্চিন্তার পাহাড় জমলেও অন্বেষার মলিন মুখের দিকে তাকিয়ে, সে নিজের মন শক্ত করল। অ্যাসিস্ট্যান্ট আরও বললেন, “আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, আপনাদের কোনো ফোন নম্বর আছে”?  থাকলে দিয়ে যান, আমরা রিপোর্ট এসে গেলে ফোন করে জানিয়ে দেব।  অথবা