শেষে আমরা অচেনাই রইলাম_1

  • 2k
  • 630

হয়তো বা কোনো একদিন আবার দেখা হবে অচেনা মানুষ হয়ে। একই শহরের কোনো এক ব্যস্ত রাস্তায়, একই আকাশের নিচে, অথচ মাঝখানে থাকবে না কোনো পরিচয়, থাকবে না কোনো অধিকার। শুধু চোখাচোখি হলে হয়তো দুজনের মনেই একসঙ্গে ফিরে আসবে পুরোনো কোনো বিকেল, কোনো অসমাপ্ত কথা, কোনো ভুলে যাওয়া হাসি। কিন্তু সেই দিনের কথা তখনও জারিয়াব জানত না।সেদিন সকালটা অন্য সব দিনের মতোই ছিল। কলেজের করিডোরে ছাত্রছাত্রীদের ভিড়, কারও হাতে বই, কারও হাতে খাতা, কেউ ক্লাসে যাওয়ার তাড়ায় ছুটছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে। জারিয়াব ইসলামও সেদিন ভীষণ ব্যস্ত ছিল। তার একটা প্রজেক্ট জমা দেওয়ার শেষ দিন। অথচ যতবার ব্যাগ