তিতাস নদী - পর্ব 5

  • 279
  • 99

তিতাস একা দাঁড়িয়ে থাকে ঘরের মাঝখানে। আলমারিটা খুলে নীল শাড়িটার দিকে তাকায় সে। শাড়ির ভাঁজে যেন ওর সব ইচ্ছেগুলো চাপা পড়ে যাচ্ছে।কাল রাস্তায় সেই অচেনা লোকটা কেমন জোর গলায় আমাকে মাথা তুলে দাঁড়ানোর কথা বলছিল! আর আমি? নিজের বাড়িতে একটা ছোট্ট 'না' বলার সাহস পাই না। আমার মতো ভীতু মেয়ের কপালে যে কী আছে কে জানে! তিতাস একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়িটা হাতে তুলে নেয়।বসার ঘরের মাঝখানে নীল সিল্কের শাড়িটা পরে আড়ষ্ট হয়ে বসে আছে তিতাস। শাড়ির আঁচলটা আঙুলে পেঁচিয়ে ধরে আছে, যেন ওটাই ওর একমাত্র খড়কুটো। ওর ঠিক উল্টোদিকে সোফায় বসেছে পাত্রপক্ষ। ছেলেটি, যার নাম কৌশিক, একদৃষ্টে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে।