'লোকটা এখানেও!'মুহূর্তের মধ্যে তিতাসের মনে সন্দেহ জাগে। লোকটা কি তাকে ফলো করছে?সন্দেহটা যত জোরালো হয়, তত নিজের ওপর বিরক্ত লাগে তিতাসের। কারণ ভয় পাওয়ার কথা থাকলেও ঠিক সেটা হচ্ছে না। বরং রুদ্রকে সামনে দেখামাত্র বুকের ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে যায়।ধক ধক! ধক ধক!হৃৎপিণ্ডটা যেন নিজের ইচ্ছেমতো দৌড়াতে শুরু করে। চোখ সরিয়ে নেওয়া উচিত, তবু পারে না তিতাস। অদ্ভুত এক টানে বারবার চোখ চলে যায় রুদ্রর দিকে।কয়েক মুহূর্ত আগে ভারসাম্য হারিয়ে প্রায় ওর বুকের ওপর গিয়ে পড়েছিল সে। রুদ্রর চওড়া বুকের স্পর্শটা যেন এখনও আঙুলের ডগায় লেগে আছে। মনে পড়তে গাল দুটো আপনাআপনি গরম হয়ে ওঠে। লজ্জায় চোখ নামিয়ে ফেলতে