তিতাস নদী - পর্ব 7

  • 180
  • 57

কোমল, নরম হাতের ছোঁয়া ঠোঁটের ওপর থেকে আচমকা সরে যেতে রুদ্রর কেমন যেন একটা খালি খালি মনে হয়। যে পুরুষকে শহরের ডার্কসাইটের মানুষেরাও সমীহ করে চলে। যার চওড়া চেহারা, তীক্ষ্ণ নজর আর গম্ভীর ব্যক্তিত্বের সামনে কেউ অহেতুক কথা বলার দুঃসাহস দেখায় না তাকে কিনা পিটপিটে চোখে তাকানো পাঁচ ফুটের এই পিচ্ছি মেয়েটা সোজা মুখে হাত চেপে ধরে ধমকে দেয়!প্রথম এক সেকেন্ড রুদ্রর থমকে যাওয়া হৃদপিণ্ডটা পরের মুহূর্তে দ্বিগুণ বেগে রক্ত সারা শরীরে দ্রুত পাম্প করতে শুরু করে। পুরুষালী অহং আর টেস্টোস্টেরনের প্রভাবে বুকের ভেতরটা হুট করে কেঁপে ওঠে। তিতাস যখন একদম গায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ছিল, ওর রাগে ফুটতে থাকা গরম নিঃশ্বাস