তিতাসের কাঁপতে থাকা কাঁধ দুটো রুদ্রর চোখ এড়ায় না। পকেটে হাত গুঁজে রুদ্র তিতাসের সামনে এসে দাঁড়ায়।"কী হলো? চোখে জল কেন?"তিতাস চট করে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে নেয়। মাথা না তুলে, ভাঙা চাপা গলায় বলে, "আমার কোনো কথার উল্টো জবাব দেওয়ার অধিকার নেই। ছোটবেলা থেকে ছিল না, আজও নেই। আপনি আমাকে যা খুশি ভাবতে পারেন... কিন্তু প্লিজ, আমাকে এখন যেতে দিন।"কথাটা শেষ করে ও পাশ কাটিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করতে, রুদ্র তিতাসের হাতটা ধরে তাকে নিজের মুখোমুখি দাঁড় করায়।"অধিকার কেউ থালা সাজিয়ে দিয়ে যায় না। অধিকার কেড়ে নিতে হয়। যারা আপনাকে নীরব থাকতে বাধ্য করেছে, ভুলটা তাদের