পরদিন সকালেই বাড়িতে পৌঁছল আরও তিনজন মানুষ। সুশান্ত চৌধুরীর ছোটো ভাইপো সুকান্ত চৌধুরী, যিনি বাড়ির সম্পত্তির দেখাশোনা করতেন। সুশান্ত চৌধুরীর ব্যক্তিগত চিকিৎসক ডা. অর্ণব সেন। বহু বছর ধরে পরিবারের সঙ্গে থাকা হিসাবরক্ষক হরিপদ মিত্র আর বাড়ির পুরোনো পরিচারিকা কমলা। অনুব্রত অবাক হয়েছিলো সুকান্তকে দেখে। ছোটোবেলায় সুকান্ত ছিল তার খেলার সঙ্গী। যদিও বা অনুব্রতর চেয়ে সুকান্ত দশ বছরের বড়ো । কিন্তু এখন সুকান্তর চোখে অদ্ভুত একটা শূন্যতা। কথা বলার সময় সে বারবার উত্তর দিকের করিডরের দিকে তাকাচ্ছিলো। "কাকা মারা যাওয়ার আগে তোকে একটা চিঠি লিখেছিলেন, তাই না?" সুকান্ত জিজ্ঞেস করলো। অনুব্রত চমকে তাকালো। "তুই জানলি কী করে?" , অনুব্রত জিজ্ঞাসা করলো