ইন্সপেক্টর অনিকেত প্রথমেই বাড়ির সমস্ত দরজা-জানালা পরীক্ষা করলো। হরিপদকে যেখানে পাওয়া গেছে, তার আশেপাশে কোনো লড়াইয়ের চিহ্ন নেই। দোতলার জানালাগুলো ভিতর থেকে বন্ধ ছিল। মূল ফটকে পাহারা ছিল। বাইরের কেউ সহজে বাড়িতে ঢুকতে পারেনি। "বাড়ির মধ্যে কোনও গোপন পথ আছে?" ইন্সপেক্টর অনিকেত জিজ্ঞেস করলো। নিবারণ মাথা নেড়ে বললো , "জানি না, স্যার।" "জানি না, না কি বলতে চাইছো না ?" ইন্সপেক্টর অনিকেত জিজ্ঞাসা করলো। নিবারণ চুপ করে রইল। ইন্সপেক্টর অনিকেত বিরক্ত হয়ে বললো , "দেখো, একটা খুন হয়েছে। এখানে ভূতের গল্প শোনার সময় আমার নেই।" নিবারণ তাঁর দিকে তাকালো তারপর বললো , "আপনি ভূতে বিশ্বাস করেন না, স্যার?" ইন্সপেক্টর অনিকেত