তেরো নম্বর ঘর - পর্ব 11

  • 288
  • 102

অনুব্রত ক্যাসেট বন্ধ করতে গেলো কিন্তু বোতাম কাজ করলো না। শব্দ বাড়তে লাগলো । "তুমি কি মনে রেখেছো, সেদিন দরজা বন্ধ করার সময় আমি তোমাকে কী বলেছিলাম?" অনুব্রতর হাত কাঁপতে লাগলো । তার মনে পড়ছে না। সে মনে করতে চায় না। ক্যাসেটের ভিতর থেকে কুসুমের গলা আবার শোনা গেলো। "আমি বলেছিলাম, ভয় পেয়ো না। আমি তোমার কোনো ক্ষতি করবো না।" অনুব্রত চোখে জল এসে গেলো। "বন্ধ করো!" কিন্তু ক্যাসেট থামল না। "আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, অনুব্রত।" তারপর দীর্ঘ নীরবতা। অনুব্রত ভাবলো , সব শেষ। ঠিক তখনই ক্যাসেটের ভিতর থেকে অন্য একটি গলা শোনা গেলো। একটি পুরুষের গলা। তার নিজের